ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সিআইডি’র তদন্তদল।
মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয় দিনের মতো আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র তদন্তদল। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।
মাইনুল হাসান বলেন, প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হলে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩১ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউয়ে চিকিৎসাধীন আছেন আরো পাঁচজন।
আরো পড়ুন: মসজিদ বৈধ জায়গায় রয়েছে, মুতাওয়াল্লী জমি দান করেছেন: নারায়ণগঞ্জ ওলামা পরিষদ
মসজিদকে যারা অবৈধ বলার চেষ্টা করেছে তারাই অবৈধ: খেলাফত মজলিস
সরেজমিন প্রতিবেদন: কী ঘটেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদে
তল্লার ইমাম মাওলানা আ. মালেক নেসারী র., এক নিভৃতচারী আদর্শ মানবের গল্প
২৬ বছর পর জুমার নামাজ হয়নি তল্লার সেই মসজিদে, মুসল্লিদের চাপা কান্না
















