করোনায় একদিনে সুস্থ ২ হাজার ২৪৭, মৃত্যু ৩৪

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আল্লাহর অশেষ রহমতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নতুন ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭০২ জনে।

গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৮২ জনের শরীরে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকরাচির হিজরত কলোনিতে অগ্নিকাণ্ড, নিহত ৪