কঙ্গোয় স্বর্ণের খনি ধসে নিহত ৫০

ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর একটি স্বর্ণ খনি ধসে পড়ে প্রায় ৫০ জন প্রাণ হারিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

প্রবল বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কিভু প্রদেশের কামিটুগা শহরে শুক্রবার অস্থায়ী খনিটিতে এই দুর্ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, ধসের সময় সুড়ঙ্গের ভেতর বেশ কয়েকজন খনি শ্রমিক ছিলেন। তারা কেউই বের হতে পারেননি।

প্রাদেশিক গভর্নর থিও এনগবাবিজে কাসি বলেছেন, ‘৫০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই তরুণ।’

কামিতুগা মেয়র আলেকজান্দ্র বুন্দিয়া বলেন, ‘আমরা এখনো হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই।’

গত বছরের অক্টোবরেও দেশটির অব্যবহৃত একটি স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। একই বছরের জুনে একটি তামা ও কোবাল্টের খনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৩ জনের।

পূর্ববর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক: বাহরাইনকে স্বাগত জানালো মিশর-আমিরাত
পরবর্তি সংবাদআমরা এখন থেকে শিক্ষা ঋণ দেওয়ার কথা ভাবছি: শিক্ষামন্ত্রী