বাহরাইনে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ, ইসরাইলি পতাকায় আগুন

ইসলাম টাইমস ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করায় দেশটির জনগণ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করছেন।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তারা বাহরাইন সরকারের কঠোর নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের পতাকায় আগুন দিয়েছেন।

তেল আবিবের দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করার পর বাহারাইনের বিরুদ্ধে যেকোনো ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মানামা সরকার। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক রাজধানী মানামা এবং আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদ ইসরাইল এবং বাহারাইনের মধ্যকার এ চুক্তির কথা ঘোষণা দেন। এর প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। ওই চুক্তিতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, আগামী ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইহুদিবাদী লবিকে খুশি করে এ নির্বাচনে বিজয়ী হতে সচেষ্ট রয়েছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর চুক্তি করে দেয়ার পদক্ষেপ নিয়েছেন।

আরো পড়ুন: এবার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে বাহরাইন

ইসরাইলের সাথে সম্পর্ক হবে না: বাহরাইন-সুদান

আমিরাত-ইসরাইল চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি আরব লিগের, সামাজিক মাধ্যমে নিন্দা

ইসরাইল-আমিরাত চুক্তিকে হারাম ফতোয়া দিলেন বিশ্বের ২০০ আলেম

ইসরাইল-আমিরাত চুক্তিতে মধ্যস্থতা করায় নোবেল পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

‘ইসরাইল-আমিরাত চুক্তিতে নেতানিয়াহু ও ট্রাম্প ছাড়া আর কেউ লাভবান হবে না’

ইসরাইল-আমিরাত চুক্তি: লাভ-ক্ষতি মিলিয়ে শেষরক্ষা কি হবে?

পূর্ববর্তি সংবাদরাজধানীতে জাল জাতীয় পরিচয়পত্র তৈরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
পরবর্তি সংবাদভারত-বাংলাদেশ সম্পর্ককে ফের যে কোনো সময়ের চেয়ে উষ্ণ বললেন সেতুমন্ত্রী