ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, শ্রীপুর উপজেলা বাজারের সালাম প্রধানের মার্কেটে রোববার রাত সোয়া ১২টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় তারা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৬ দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাম প্রাসাদ বলেন, একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের আরও চার-পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে ছয়টি দোকান মালামালসহ পুড়ে যায়।
















