২৪ ঘণ্টায় ২৬ জনের, সুস্থ ২ হাজার ৫১২

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৫৯ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার  ৮১২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন করোনা রোগী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের কাছে করোনা থেকে সুরক্ষার কৌশল শেখা উচিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদরাজধানীতে ‘মাদকবিরোধী’ অভিযানে গ্রেফতার ৫৩