বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভাটেরাতে তেলবাহী ট্রেনের লরির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়।

এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক থেকে কিছুটা সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।

পূর্ববর্তি সংবাদশায়খ সুদাইসের কাছে মুসলিম উম্মাহর কী প্রত্যাশা ছিল
পরবর্তি সংবাদভারতে পাকিস্তানী পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু