বঙ্গোপসাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ আটক ৭

ইসলাম টাইমস ডেস্ক: পাঁচ লাখ ইয়াবাসহ সাতজন ইয়াবা পাচারকারীকে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, রবিবার ভোরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে জানতে পারে একটি ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে সাগরে কোস্টগার্ডের একটি দল সেখানে অবস্থান করে।

কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সংকেত দেয় কোস্টগার্ড। ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে একটি ট্রলার এবং এক রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করে। এসময় ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এম হায়াত বলেন, ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ আটক সাতজন মাদক পাচারকারীকে মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

পূর্ববর্তি সংবাদতিতাসের গ্যাস লিকেজে মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎমিস্ত্রী গ্রেফতার
পরবর্তি সংবাদকাশ্মীর সীমান্তে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন ভারতের