চট্টগ্রামে সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে পুড়লো ৭ ঘর

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ৭টি ঘর পুড়ে গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মোহরার আব্দুর রশিদ কেরানির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  সিলিন্ডারের গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। বুঝতে না পেরে রান্নার সময় চুলা জ্বালালে আগুন লেগে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুর্কি প্রেসিডেন্ট : ভারতীয় মিডিয়া
পরবর্তি সংবাদমানবপাচার মামলায় ৭ দিনের রিমান্ডে নৃত্যশিল্পী ইভান