তিতাসের গ্যাসের লিকেজে বিস্ফোরণ: কিশোর সিফাতও না ফেরার দেশে

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে তিতাসের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সিফাত (১৮) নামের আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ঘটনায় বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩৪ জনের মৃত্যু হলো। এছাড়া চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সিফাত স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির চেষ্টা করছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

তার বাবা মো. স্বপন শেখ ডেকোরেটরের কাজ করেন। তিন ভাইয়ের মধ্যে সিফাত দ্বিতীয়। নারায়ণগঞ্জের তল্লায় পরিবারের সঙ্গে থাকত সে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে তিতাসের গ্যাস লিকেজে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন।

আরো পড়ুন:

‘আব্বু বলেছিলেন টাকা হলে মাদরাসায় ভর্তি করিয়ে দিব’

‘সময় শেষ হয়ে গেলো, আমাকে নামাজ পড়তে দাও’

‘ছেলেকে ফিরে না পেলে আর কখনোই হয়তো ক্ষুধার্ত হবো না’

সরেজমিন প্রতিবেদন: কী ঘটেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদে

আর ফিরে এলেন না স্বপ্নবাজ তরুণ শেখ ফরিদ, বদলে গেল পরিবারটির গল্প

ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদ মিয়া

তল্লার ইমাম মাওলানা আ. মালেক নেসারী র., এক নিভৃতচারী আদর্শ মানবের গল্প

পূর্ববর্তি সংবাদবাড়ছে চালের দাম, বেকায়দায় নিম্ন আয়ের মানুষ
পরবর্তি সংবাদমুসলিম হওয়ায় ১০ মাদরাসা শিক্ষককে জোরপূর্বক বের করে দিলো কলকাতার গেস্ট হাউস