৪ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমরা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে ওমরাহ। স্বাস্থ্যবিধি মেনে চার ধাপে ওমরা পালনের জন্য মসজিদুল হারাম এবং মাসজিদে নববী খুলে দেয়া হবে। মঙ্গলবার এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে।

প্রথম ধাপে- ৪ অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৩০% হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরা পালন করতে পারবে।

দ্বিতীয় ধাপে- ৪ অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা ১৮ অক্টোবর থেকে স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৭৫% হারে (দৈনিক প্রায় ১৫ হাজার ওমরাকারী, ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।

তৃতীয় ধাপে-১ নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়া পর্যন্ত সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ১০০% হারে (দৈনিক প্রায় ২০ হাজার ওমরাকারী, ৬০  হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে।

ধীরে ধীরে বহিঃর্বিশ্বের ওমরাকারীরা ওমরা আদায়ের জন্য আসতে পারবে। তবে অবস্থা বুঝে কোন দেশে থেকে ওমরাকারীরা আসতে পারবেন সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

চতুর্থ ধাপে-করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা সবাই স্বাভাবিক সময়ের মোট ধারণক্ষমতার ১০০% পূর্বের ন্যায় মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে।

এদিকে ওমরা পালন, জিয়ারতের এই সম্পূর্ণ কার্যক্রমটি সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের ইতামারনা নামক অ্যাপের মাধ্যমে ব্যবস্থাপনা করা করা হবে। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থেকেই ধর্মীয় এই রীতিনীতি পালনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিবর্তিত পরিস্থিতির নিয়মিত মূল্যায়ন করছে।

পূর্ববর্তি সংবাদসৌদি এয়ারলাইনসের টিকিটের জন্য প্রবাসীরা এখনও রাস্তায়
পরবর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক: সৌদি রাজপরিবারের বিরোধ সাময়িক