এবার রাজধানীসহ সারাদেশে বার খোলার অনুমতি দিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে আবাসিক হোটেলে অনুমোদিত যেসব বার রয়েছে সেগুলো খোলার অনুমতি দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক হামিমুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।

করোনা মহামারির কারণে ৩১ মার্চ এক অফিস আদেশে হোটেল বার, রেস্টুরেন্ট বার, কাব বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হামীমুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শুধু যেসব হোটেলে দেশি-বিদেশি অতিথি অবস্থান করেন বা আবাসন ব্যবস্থা রয়েছে সেসব হোটেলের অনুমোদিত বারগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য রেস্টুরেন্ট বার বা কাব বারগুলোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।’

পূর্ববর্তি সংবাদদিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউ তুঙ্গে: কেজরিওয়াল
পরবর্তি সংবাদ২৪ ঘন্টায় সুস্থ ১ হাজার ৯৩২, মৃত্যু ২১ জনের