২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৭৫৩, মৃত্যু ৩৬ জনের

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন। এই সময়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ১২৯ জন কোভিড রোগী মারা গেলেন। এছাড়া দেশে নতুন করে ১ হাজার ১০৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তি সংবাদবৃষ্টি উপেক্ষা করে টিকিটের আশায় সোনারগাঁও হোটেলের সামনে প্রবাসীরা
পরবর্তি সংবাদবেফাকের হিফজুল ‍কুরআন বিভাগের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ