করোনায় একদিনে মৃত্যু ৩২, সুস্থ ১ হাজার ৭১৪

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৫ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৭১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ৭১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

পূর্ববর্তি সংবাদবিতর্কিত অঞ্চল নিয়ে ফের যুদ্ধে জড়ালো আর্মেনিয়া-আজারবাইজান
পরবর্তি সংবাদইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান সুদানের