আমার আব্বা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন: আল্লামা আহমদ শফী’পুত্র মাওলানা ইউসুফ

ইসলাম টাইমস ডেস্ক: ‘আমার বাবার মৃত্যু ছিলো স্বাভাবিক। তার হায়াত শেষ তাই তিনি বিদায় নিয়ে চলে গেছেন।’

বলেছেন আল্লামা আহমদ শফী রহ.-এর বড় ছেলে মাওলানা ইউসুফ।

আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফী রহ.-এর সাবেক কক্ষে ‘কওমি ভিশন’কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

সাক্ষাতকারের শুরুতে তিনি বলেন, ‘আমি মুহাম্মাদ ইউসুফ। আমি হুযুরের বড় ছেলে। আমি সবসময় বাড়িতেই থাকতাম। আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। সবাই আমার আব্বার মাগফিরাতের জন্য দোআ করবেন।’

মাওলানা ইউসুফ বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার আব্বা বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর আমার বড় ছেলে মাওলানা আরশাদসহ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ইয়ার এম্বুলেন্স করে তাঁকে ঢাকা আজগড় আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঢুকানোর মাত্র ১৫ থেকে ২০ মিনিট পরেই আমার আব্বা রফিকে আলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। স্বাভাবিকভাবে আমার বাবা মৃত্যুবরণ করেছে।

মাওলানা ইউসুফ বলেন, ‘দুনিয়াতে আমরা যারাই আছি সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যার নির্ধারিত সময় আল্লাহর জানা আছে। যার মৃত্যু যখন আসার আসবে। এখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না। যার যতদিন হায়াত থাকে ততদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। যখন হায়াত শেষ হয়ে যায় তখন তাঁকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সেজন্য আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন।’

মজলিসে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মজলিসে ইদারী (পরিচালনা কমিটি)-এর সদস্য মাওলানা শেখ আহমদ, মাওলানা ইয়াইয়া। আরো উপস্থিত ছিলেন আল্লামা আহমদ শফী রহ. -এর নাতি মাওলানা আরশাদ, মাওলানা ফয়সাল, মাওলানা আসআদসহ আরো অনেকে।

আলোচনার শেষদিকে তিনি বলেন, আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, সবাই আমার আব্বার মাগফিরাতের জন্য দোআ করবেন। ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার আম্মাও অসুস্থ। সকলে তাঁর সুস্থতার জন্য দোআ করবেন।

পূর্ববর্তি সংবাদকুয়েতের আমির শেখ সাবাহ আলআহমদ মারা গেছেন
পরবর্তি সংবাদশেখ নওয়াফ আল আহমদ কুয়েতের নতুন আমির