উপনির্বাচনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আ.লীগের মনোনয়ন

ইসলাম টাইমস ডেস্ক: উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন ও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট হবে আগামী ১২ নভেম্বর।

পূর্ববর্তি সংবাদস্কুলছাত্র হত্যার ১০ বছর পর ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
পরবর্তি সংবাদবাবরি মসজিদ রায়: ‘ভারতের বিচার বিভাগের ইতিহাসে আজকের দিনটি দুঃখজনক’