পদ ছাড়লেন মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের নতুন মহাসচিব মাওলানা মাহফুজুল হক

ইসলাম টাইমস ডেস্ক: মাওলানা আবদুল কুদ্দুসের পদত্যাগের পর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নতুন মহাসচিব নির্বাচিত হলেন রাজধানীর মুহাম্মাদপুর জামিয়া রাহমানিয়া আারাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

একাধিক সূত্র বিষয়টি ইসলাম টাইমসকে নিশ্চিত করেছে।

এর আগে বেফাকের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছিল।

জানা যায়, বেফাকের আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে নির্বাচিত হন মাওলানা মাহফুজ । এর আগে আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে বেফাকের সভাপতিও নির্বাচন করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। এরপর তাঁর প্রস্তাবে সিনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয় মাওলানা নূর হোসাইন কাসেমীকে।

জানা গেছে, নতুন মহাসচিব নির্বাচনের পূর্বে বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ান।

আরো পড়ুন: বেফাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মাওলানা মাহমুদুল হাসান

বেফাকের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত মাওলানা নূর হোসাইন কাসেমী

পূর্ববর্তি সংবাদইসলামী শাসন থাকলে এ লোমহর্ষক ঘটনা দেখতে হত না
পরবর্তি সংবাদরবিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না