বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার আরো ২জন

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় একলাশপুর ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ মেম্বার ও সাজু (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেফতার করে।

দেশব্যাপী আলোচিত সমালোচিত এই ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মামলার প্রধান আসামি বাদলসহ পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদইস্তাম্বুলে লিবিয়ার প্রধানমন্ত্রীর সাথে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক
পরবর্তি সংবাদহাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে ব্যাপক সমালোচনার শিকার ট্রাম্প