ইসলাম টাইমস ডেস্ক: নবাবগঞ্জ ঢাকা সড়কের টিকরপুর এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী দুজনের নাম মো. আশ্রাফুল (২৫) ও মো. রনি (২৭)। উভয় ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।
ঢাকা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসার পথে টিকরপুর এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
















