উত্তর কোরিয়ায় একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়নি: কিম জন উন

ইসলাম টাইমস ডেস্ক: উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জন উন।

আজ শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়াকার্স পাটির ৭৫তম বর্ষ উপলক্ষ্যে কনর্সাট ও উৎসবে দেয়া এক ভাষণে কিম এ দাবি করেন। কিম বলেছেন, তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ায় ‘এক জন ব্যক্তিও’ করোনায় আক্রান্ত হয়নি।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে প্রতিবেশী চীনে প্রাদুর্ভাব শুরুর পর গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছে মহামারী করোনার সংক্রমণ। বিশ্বের সব দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়ালেও  উত্তর কোরিয়ায় কোনো সংক্রমণ নেই বলে দাবি দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন। সূত্র : রয়টার্স, এনিকে নিউজ ও দ্য স্কটিশ সান।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে জুতার কারখানায় আগুন
পরবর্তি সংবাদশুধু নামের মিল থাকায় ৮০ বছরের বৃদ্ধকে জেলে যেতে হলো