নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের আট দিন পর বিল থেকে আব্দুর রহমান (৬৩) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

আব্দুর রহমান উপজেলার বাঁকা গ্রামের মৃত গুল মোহাম্মদের ছেলে।

জানা যায়, আব্দুর রহমান গত ৪ অক্টোবর রোববার বিকেলে বাড়ি থেকে আত্রাই যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এর পর তিনি আর বাড়িতে ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি। রোববার সকালে উপজেলার কচুয়া বিলে একটি লাশ ভাসমান দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি আব্দুর রহমানের বলে শনাক্ত করে পরিবারের লোকজন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যুর কারণ। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদদখলদার ইসরাইলি বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে ফিলিস্তিনি দম্পতির আমরণ অনশন
পরবর্তি সংবাদমাদারীপুরে মাঝ পদ্মায় তলা ফেটে লঞ্চ বিকল, ১২০ যাত্রী উদ্ধার