মাদরাসাগুলোতে করোনা পরবর্তী তাবলীগী মেহনত বিষয়ে টঙ্গীতে আলেমদের জোড়

ইসলাম টাইমস ডেস্ক: মাদরাসাগুলোতে করোনা ভাইরাস পরবর্তী তাবলীগের মেহনত আবার চালু করার বিষয়ে টঙ্গী ময়দানে আলেমদের জোড় অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসা থেকে হাজারের অধিক আলেম উপস্থিত হয়েছেন।

আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) আলেমদের এই জোড় অনুষ্ঠিত হয়েছে।

যোহরের পর থেকে প্রায় দেড় ঘন্টা চলে এই জোড়। এতে করোনা পরবর্তী মাদরাসা কেন্দ্রীক তাবলীগের মেহনত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুরব্বীরা। করোনার আগে মাদরাসাগুলোতে যেভাবে ছাত্রদের মাঝে বাদ আছর ৫ মিনিটের মেহনত, সপ্তাহে ২৪ ঘন্টা, পরীক্ষার বন্ধগুলোতে তাবলীগে সময় দেওয়া হতো তা আবারো চালুর বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের কওমী মাদরাসা ছাড়া অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।

গত ১২ জুলাই থেকে দেশের সব হেফজ বিভাগ চালুর অনুমতি দিয়েছিল সরকার। ৮ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এছাড়া কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান’ নামে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৫/৮/২০২০) সন্ধ্যায় এক প্রজ্ঞাপন জারি করে।’

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ার ক্ষমতায় পালা বদলের হাওয়া: রাজার সঙ্গে সাক্ষাৎ আনোয়ার ইব্রাহিমের
পরবর্তি সংবাদ‘জাতীয় দ্বীনী নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আমরা আরো ভেবে দেখতে পারি’