ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি এনামুল হক কাসেমী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি এ্যপোলো হাসপাতালের নিবীর পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, তার হার্ট ব্লক হয়ে আছে। অবস্থা কিছুটা শঙ্কাজনক।
বসুন্ধরা মাদরাসার একাধিক সূত্র ইসলাম টাইমসকে খবর নিশ্চিত করেছেন।
সূত্র বলেছেন, মুফতি এনামুল হক আজ সকালে ফজরের নামাজ জামাতে আদায়ের পর হাঁটতে বের হলে হঠাৎ অসুস্থ অনুভব করেন। তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ সাথে সাথে তাকে স্থানীয় এ্যপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
মাদরাসার পক্ষ থেকে মুফতি এনামের দ্রুত আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
















