কোরআন শেখানোর পেছনে সরকার টাকা খরচ করতে পারে না: আসামের শিক্ষামন্ত্রী

আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত  বিশ্বশর্মা

ইসলাম টাইমস ডেস্ক: মাদরাসায় কুরআন শেখানোর পেছনে সরকারের অর্থ ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত  বিশ্বশর্মা।

মন্ত্রী বলেছেন যে, সরকার যদি কুরআন শেখানোর জন্য অর্থ ব্যয় করে তবে বাইবেল এবং ভগবদ গীতা শেখানোর জন্যও অর্থ প্রদান করা উচিত।

আসাম সরকার নভেম্বরে সমস্ত মাদরাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিজেপির এই নেতা। তিনি বলেন, রাজ্যের সরকারী সহায়তায় পরিচালিত সকল মাদরাসা নিয়মিত স্কুলে রূপান্তরিত হবে।

শর্মা বলেন, “সমস্ত সরকারী মাদরাসা নিয়মিত স্কুলে রূপান্তরিত হবে। আর এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা রাষ্ট্র পরিচালিত বিদ্যালয়ে স্থানান্তরিত হবেন এবং মাদরাসাগুলি বন্ধ হয়ে যাবে। নভেম্বর মাসে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই মন্ত্রী।

পূর্ববর্তি সংবাদঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদভ্যাকসিন পাওয়ার সুযোগ সংকুচিত হয়েছে বাংলাদেশের!