মথুরায় কৃষ্ণজন্মভূমি সংলগ্ন শাহী মসজিদ স্থানান্তর মামলায় শোনানির দিন ঠিক করল আদালত

ইসলাম টাইমস ডেস্ক: গতমাসে মথুরা সিভিল আদালতের পক্ষ থেকে শাহী জামে মসজিদ স্থানান্তর মোকাদ্দমাকে নিস্পত্তি করে দেওয়ার পরও শুক্রবার উত্তর প্রদেশ মথুরা আদালত শ্রী কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদ স্থানান্তরের আপিলের উপর শোনানির তারিখ ধার্ষ করেছে। আগামী ১৮ নভেম্বর এ বিষয়ে শোনানি হবে।

উল্লেখ্য, মথুরার শাহি ইদগা মসজিদ অপসারণের একটি মামলা দেওয়ানি আদালত সরাসরি খারিজ করে দিয়েছে।

উপাসনাস্থল (বিশেষ বিধান) আইন ১৯৯১ অনুসারে ভারতে বিদ্যমান ধর্মীয় কাঠামোগুলির অবস্থার পরিবর্তন করা যায় না। সেই আইনের উল্লেখ করেই তখন আদালত এই মামলাটি খারিজ করে দিয়েছে। সিনিয়র দেওয়ানী বিচারক ছায়া শর্মার আদালতে করা এই মামলার আবেদনে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান এবং শাহি ইদগা পরিচালনা কমিটির মধ্যে জমি চুক্তি অনুমোদনের বিষয়ে ১৯৬৮ সালের মথুরা আদালতের রায়ও বাতিল করার দাবি জানানো হয়েছিল।

তবে শাহি ইদগা মসজিদ অপসারণের জন্য এই আবেদন দাখিলের নিন্দা করেছিল অখিল ভারতীয় তীর্থ পুরিহিত মহাসভা। পুরোহিতদের এই সংস্থার সভাপতি মহেশ পাঠক বলেছিলেন, ‘কিছু বহিরাগত মন্দির-মসজিদ ইস্যু তুলে মথুরার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার পরে মথুরায় কোনও মন্দির-মসজিদ বিরোধ নেই।

পূর্ববর্তি সংবাদপ্যারিসে শার্লিহেবদোর পক্ষে আলোচনা করে প্রাণ গেল শিক্ষকের
পরবর্তি সংবাদচলছে ঢাকা-৫ ও নওঁগা-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ