২৪ ঘন্টায় সুস্থ চিকিৎসাধীন আরও ১ হাজার ৬২৭, মৃত্যু ২১ জনের

ইসলাম টাইমস ডেস্ক: গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬২৭ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৭ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

এই সময়ে নতুন শনাক্ত ১ হাজার ৬৩৭ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ২৬০ জন। আরও ২১ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৮১ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ।  এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ববর্তি সংবাদনোয়াখালীর একলাশপুরে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
পরবর্তি সংবাদসরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জনের জরিমানা