যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় নিহত সার্জেন্ট, ভ্যানসহ চালক আটক

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশের উপপরিদর্শকসহ (সার্জেন্ট) বাবুল শেখ (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে কলাপট্টির সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে সার্জেন্ট বাবুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি পাবনায়। তিনি শনির আখড়ায় পরিবার নিয়ে থাকতেন

পূর্ববর্তি সংবাদইসলাম-মুসলমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি: এরদোগান
পরবর্তি সংবাদবাকিতে পেট্রল না দেয়ায় দোকানে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগনেতা আটক