গুহাবাসী তিন ব্যক্তির গল্প

OLYMPUS DIGITAL CAMERA

মুহাম্মদ হাসান মুরাদ ।।

হযরত আব্দুল্লাহ ইবুন ওমর রা থেকে বর্ণিত। তিনি বলেন একবার তিন ব্যক্তি পথে হেটে চলছিল। এ সময় বৃষ্টি নামল।  তখন তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। এরপর আচমকা একটি পাথর এসে তাদের গুহার মুখে পড়ল এবং গুহা থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেল। এতে তারা বিচলিত হল। কারণ সেখান থেকে বের হওয়ার আর কোন পথ ছিল না। তখন তার পরামর্শ করে বলল, আমরা আমাদের জীবনের সবচে সুন্দর নেক আমলের কথা স্মরণ করি এবং নেক  আমলের ওসিলায় আল্লাহর নিকট প্রার্থনা করি। আশা করা যায় আল্লাহ তায়াল পাথর সরিয়ে দিবেন।

তখন তাদের প্রথমজন বলল, হে আল্লাহ তুমি জান আমার বৃদ্ধ পিতা–মাতা ছিল। আরও ছিল স্ত্রী ও ছোট ছোট সন্তান। আমি জীবিকার জন্য ছাগল চরাতাম। দিন শেষে বাড়ি ফিরে সেগুলোর দুধ দহন করতাম। তারপর স্ত্রী ও ছোট ছোট সন্তনদের আগে আমার পিতা–মাতাকে দুধ খাওয়াতাম। একদিন ছাগল পাল নিয়ে অনেক দুরে গেলাম। বাড়ি ফিরতে তাই দেরি হল।  বাড়ি ফিরে দেখি আমার পিতা–মাত ঘুমিয়ে পড়েছে। আমি অন্য দিনের মত দুধ দোহন করে পিতা মাতার শিয়রে দাড়িয়ে থাকলাম।  তাদের ঘুম ভাঙ্গানো পছন্দ করলাম না। এদিকে আমার বাচ্চারা ক্ষুধা–পিপাসায় ছটফট করছিল। কিন্তু পিতা–মাতার আগে সন্তানদের দুধ পান করানও পছন্দ করলাম না। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ যদি আপনি মনে করেন এ আমল শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে আমাদের জন্য পাথর একটু সরিয়ে দিন যাতে আমরা আসমান দেখতে পারি। তখন আল্লাহ তায়ালা পাথর একটু সরিয়ে দিলেন। আর তা দিয়ে তারা আসমান দেখতে পেল। 

দ্বিতীয়জন বলল, হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি তাকে একান্তে কাছে পেতে চাইলাম। কিন্তু সে রাজি হল না। এবং একদিন সে একশ দিনার ধার চাইল। আমার সাথে একান্ত হওয়ার শর্তে আমি তাকে একশ দিনার দিলাম। যখন আমরা একান্ত হওয়ার উপক্রম হলাম, তখন সে বলল, আল্লাহকে ভয় কর। তার এ কাথা শুনে আমি সরে গেলাম। হে আল্লাহ, আপনি যদি মনে করেন এ কাজ আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে পাথর একটু সরিয়ে দিন। তখন তাদের জন্য পাথরটি আরেকটু ফাকা হয়ে গেল।

তৃতীয় জন বলল, হে আল্লাহ আমি এক ফরাক শস্যের বিনিময়ে এক ব্যক্তিকে মজুরি নিলাম। সে তার কাজ শেষ করে মজুরি চাইল। আমি তাকে এক ফারাক শস্য দিলাম। কিন্তু সে না নিয়ে চলে গলে। এর পর আমি তার সে শস্য জমিনে রোপন করলাম। পরিশেষে তা দিয়ে গুরু–ছাগল ও রাখাল সংগ্রহ করলাম। এরপর একদিন সে এসে বলল, আল্লাহকে ভয় কর এবং আমার প্রাপ্য দিয়ে দাও। আর জুলম করো না। আমি বললাম তুমি এই গরু,ছাগল ও রাখাল নিয়ে যাও। সে বলল আমার সাথে উপহাস করো না। আমি বললাম আমি উপহাস করছি না। এগুলো তোমার। সুতরাং সে  সেগুলো নিয়ে চলে গেল। হে আল্লাহ আপনি  যদি মনে করেন এ কাজ আপনার সন্তুষ্টির জন্য করেছি তাহলে  অবশিষ্ট অংশ খুলে দিন। তখন আল্লাহ তায়ালা গুহার মুখ থেকে বাকি অংশ খুলে দিলেন। সহীহ মুসলিম শরীফ–৬৬৯৮

শিক্ষাঃ ক.  প্রতিটি কাজ ইখলাস তথা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করা। ইখলাসশূন্য আমল আল্লাহ কবুল করেন না। খ. নেক আমলের  উসিলায় আল্লাহর কাছে দোয়া করা। গ. আল্লাহর ভয় অন্তরে রাখা ঘ. পিতা মাতার খেদমত করা ঙ. প্রাপকের প্রাপ্য যথাযত ভাবে পরিশোধ করা। চ. বিপদে পড়লে বিচলিত না হয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ আমাদের শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন।

পূর্ববর্তি সংবাদআজও বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
পরবর্তি সংবাদআমরা কার্টুন প্রদর্শন বন্ধ করবো না: ম্যাক্রোঁর দম্ভোক্তি