ব্যারিস্টার রফিক উল হক মারা গেছেন

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হক মারা গেছেন। আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

ব্যারিস্টার রফিক-উল হক গত ১৫ অক্টোবর থেকে বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন। প্রথম দিকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়।

গত ২০ অক্টোবর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঐ সময় তার ব্লাড প্রেশার ও অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এতে তিনি শকে চলে যান।

পূর্ববর্তি সংবাদআ.লীগ নেতার বাসায় নির্যাতিত গৃহকর্মী শিশুটি মারা গেছে
পরবর্তি সংবাদইসরাইল-সুদান সম্পর্ক স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প