মৌলভীবাজারে আল্লামা আহমদ শফী ও আল্লামা খলিলুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজার জেলা উলামা পরিষদের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ২৪ অক্টোবর, রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, মাওলানা সাজিদুর রহমান বি-বাড়ীয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা খলিলুর রহমান বর্ণভী রাহিমাহুল্লাহ এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আল্লামা শাহ আহমদ শফী  এবং আল্লামা খলিলুর রহমান  ছিলেন  জাতির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য উনারা যে খেদমত করে গেছেন চিরদিন স্মরনীয় হয়ে থাকবে। উনারা পুরো জীবন কোরআন-হাদিসের খেদমত করেছেন।

পূর্ববর্তি সংবাদকারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদকাবুলে শিক্ষা কেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৮, আহত ৫৭