বেফাকভুক্ত দাওরায়ে হাদীস মাদরাসাসমূহকে পরীক্ষাকেন্দ্র নবায়নের আহবান

ইসলাম টাইমস ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল দাওরায়ে হাদীস মাদরাসাকে আসন্ন ১৪৪২ হি. মোতাবেক ২০২১ সনের পরীক্ষায় নিজ নিজ কেন্দ্র বহাল রাখার জন্য বেফাক দফতরে আবেদন ফরম জমা দিতে বলা হয়েছে।

আজ ২৮ অক্টোবর বুধবার বেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিজ্ঞপ্তি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল তাকমীল (দাওরায়ে হাদীস) স্তরের মাদরাসার মুহতামিম সাহেবকে জানানো যাচ্ছে যে, বিগত ১৪৪১ হি. সনের তাকমীল পরীক্ষায় মঞ্জুরীকৃত মারকাযসমূহকে আসন্ন ১৪৪২ হি. মোতাবেক ২০২১ সনের পরীক্ষায় মারকায হিসেবে বহাল রাখার জন্য আল-হাইআতুল উলয়া কর্তৃক প্রেরিত মারকায আবেদন ফরম পূরণ করে আগামী ২০/৩০/১৪৪২হি. তারিখের মধ্যে বেফাক দফতরে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন্ন তাকমীল পরীক্ষায় কোনো মাদরাসা নতুন করে মারকাযের আবেদন করতে চাইলে আগামী ১৫/৩/১৪৪২ হি. তারিখের মধ্যে বেফাকের কেন্দ্রীয় দফতরে যোগাযোগ করার জন্য বলা হলো।’

বিস্তারিত দেখুন:    https://www.facebook.com/wifaqbd/posts/2839709216248747

www.wifaqbd.org

পূর্ববর্তি সংবাদঢাকায় আসতে পারেন এরদোগান: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদজাপানে কিশোর বয়সীদের আত্মহত্যার রেকর্ড