ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে সরকারী মদদে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী।
আজ বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সমানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছে। ফ্রান্সের ইসলাম বিদ্বেষ ও মহানবী সা. এর অবমাননায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত হয়েছে। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে। ইসলাম ও মহানবী সা. এর অবমাননা কোনভাবেই বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। মহানবীকে সা. ব্যঙ্গকরে কার্টুন প্রকাশকারী রম্য পত্রিকা শার্লি হেব্দো বন্ধ করতে হবে। তা না হলে ফ্রান্সকে বয়কট করা হবে। ইতোমধ্যেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে এ বর্জন আরো তীব্র হবে। বাংলাদেশে ফ্রান্সের যেসব পণ্য রয়েছে সবাইকে তা বয়কট করতে হবে। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে জাতীয় সংসদে মহানবীর সা. অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, হাফেজ মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক কে এম আলম, অধ্যাপক মোঃ আবদুল জলিল, মাওলানা সাঈদ আহমদ, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সাহাব উদ্দিন খন্দকার, তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মনির হোসাইন, শ্রমিক মজলিস সভাপতি হাজী নূর হোসাইন, হুমায়ুন কবির আজাদ, মুফতি আজীজুল হক, হাজী হারুনূর রশীদ, এ্যাডভোকেট এস এম সানাউল্লাহ, আমীল ্আলী হাওলাদার, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন প্রমুখ।
ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাক্তার রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডাক্তার রিফাত মালিক বলেন, মহানবীর সা. অবমাননাকারী ফ্রান্সের পক্ষাবলম্বকারী দেশের সরকারগুলোর বিরুদ্ধেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মহানবী সা. এর অবমাননার ইসূ্যূতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। বাংলাদেশ সরকার অবিলম্বে ফ্রান্স সরকারের ইসলাম ও মহানবী সা. এর অবমাননার বিরুদ্ধে অনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে, তা না হলে তাওহিদী জনতা সরকারের পতন আন্দোলন শুরু করবে।
সবাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
















