ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের প্রসংশা করে বলেছেন, আমরা মালয়েশিয়ানরা কাজ করতে চাই না। তাই বাংলাদেশিরাই এখানে এসে সব কাজ করছে।
তবে তিনি সাথে সাথে মালয়েশিয়ানদের সতর্ক করে বলেন, নিজ দেশে কর্তৃত্ব করতে চায় তাহলে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাদের ভালো পড়াশুনা করতে হবে। দেশের জন্য কাজ করার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
ডা. মাহাথির মোহাম্মদ এই সময় বাংলাদেশের নিয়ে কৌতুক করে বলেন, ভবিষ্যতে বিয়ে করার জন্য আপনারা মেয়ে পাবেন না। বর্তমানে প্রচুর বাংলাদেশি এ দেশে আসছে। তাদের সংখ্যা ২০ লাখ। তারা সুন্দরী মালয় তরুণীদের বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। আপনারা যদি সতর্ক না হোন তাহলে সামনে বিয়ে করার জন্য আর মেয়ে পাবেন না।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রচুর বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, ইরান, মধ্য এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মরত রয়েছে। তাদের উল্লেখযোগ্য অংশই বাংলাদেশি।
















