২৪ ঘন্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯২৩ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২০ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭ হাজার ৬৮৭ জন করোনা রোগী।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

পূর্ববর্তি সংবাদমত প্রকাশের ক্ষেত্রে ম্যাক্রোঁকে সতর্ক থাকার আহ্বান জাস্টিন ট্রুডোর
পরবর্তি সংবাদলালমনিরহাট উলামা পরিষদ-এর ফ্রান্সবিরোধী বিক্ষোভ