ইসলাম বিদ্বেষী বক্তব্য থেকে পিছু হটলেও ক্ষমা চাননি ম্যাকরন

ইসলাম টাইমস ডেস্ক: রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা থেকে পিছু হটলেও ক্ষমা চাননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তবে তিনি ইসলাম বিদ্বেষী ও ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন।

তিনি গতকাল (শনিবার) আল-জাযিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের ফলে মুসলমানদের অনুভূতিতে যে আঘাত লেগেছে তা তিনি উপলব্ধি করছেন। ম্যাকরন আরো বলেন, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের বিকৃতি ঘটাচ্ছে এবং এই ধর্মের নাম নিয়ে এটি রক্ষার ঝাণ্ডা হাতে তুলে নিয়েছে।

ইসলাম অবমাননাকর বক্তব্য প্রদানকারী ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ কোনো সরকারি প্রকল্প নয় বরং এমন কিছু পত্রিকা এ কাজ করেছে যাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ইমানুয়েল ম্যাকরনের ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর নিজের বক্তব্য থেকে সরে গেলেন তিনি। তবে ক্ষমা না চাওয়ায় মুসলমানদের মধ্যে এখনো একটা ক্ষোভ রয়ে গেছে মনে করছেন অনেকে।

 

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস: ফের লকডাউনে ব্রিটেন
পরবর্তি সংবাদপশ্চিমাদের কপটতা: ভিন্ন মতের নামে তারা সব সময় বিদ্বেষ চরিতার্থ করতে চায়