হেফাজতের ফরাসি দূতাবাস ঘেরাও মিছিল: লাখো নবীপ্রেমীর পদভারে প্রকম্পিত ঢাকা

জুলফিকার জাহিদ।।

ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দম্ভোক্তি ও দেশটির বহুতল ভবনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কার্টুন প্রকাশের প্রতিবাদে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত ফরাসি দূতাবাস ঘেরাও মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন লাখো নবীপ্রেমী তৌহিদী জনতা। নবীপ্রেমী জনতার তাকবির ধ্বনিতে আবারো মুখরিত হয়েছে রাজধানী ঢাকার রাজপথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকারী দেশ ফ্রান্সরিবোধী কর্মসূচিতে হেফাজতে ইসলামের ডাকে আবারো অভূতপূর্ব সাড়া দিয়েছেন দেশের আপামর তৌহিদী জনতা।

নবীপ্রেমীদের শুভ্র-সাদা মিছিলে ছেঁয়ে গেছে (২ নভেম্বর) সোমবারের রাজধানী। আজকের কর্মসূচিতে আলেম-ওলামা, মাদরাসার তালিবুল ইলমের সাথে সাথে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। জামিয়া বারিধারার শিক্ষার্থী ফয়জুর রহমান বলছিলেন, প্রিয় নবীর শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদে মানুষের এমন স্বতঃর্স্ফুত অংশ গ্রহণ দেখে মনে হয়েছে এ যেন ২০১৩-এর সেই উত্তাল নবীপ্রেমের ঢেউ।

বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘ম্যাখোঁর চামড়া, তুলে নেব আমরা’, ‘জেগেছে রে জেগেছে, মুসলমান জেগেছে’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে মিছিলে অংশগ্রহণকারীদের মুখে।

কর্মসূুচিতে অংশগ্রহণে আগমনকারীদের বিভিন্ন জায়গায় আটক করার অভিযোগ শোনা গেলেও এর কোন প্রভাব পড়েনি ফরাসি দূতাবাস ঘেরাও মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে।

সকালে রাজধানী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর হেফজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয় হেফাজত ইসলাম বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। তবে বাধা পেরিয়ে কিছুদূর অগ্রসর হয় হেফাজত কর্মীরা এবং সেখানে বক্তব্য রাখেন হেফাজত নেতারা। একপর্যায়ে পুলিশি বাঁধার মুখে সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। তবে কর্মসূচি সমাপ্ত ঘোষণার আগে বাংলাদেশ থেকে ফরাসি দূতকে বহিস্কার করতে সময়সীমা বেঁধে দিয়েছেন নেতাকর্মীরা।

-এনটি

পূর্ববর্তি সংবাদসেলফ-কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
পরবর্তি সংবাদবিকাশ এজেন্টের সঙ্গে প্রতারণা, পটুয়াখালীতে গ্রেফতার ১