ইসলাম টাইমস ডেস্ক: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় হাজি সেলিম পুত্র ও বরখাস্ত ওয়ার্ড কমিশনার ইরফান সেলিমসহ দু’জনকে আবারও রিমান্ড দিয়েছে আদালত।
এদিকে বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মদিনা গ্রুপের নামে দখলে থাকা প্রায় ১৫ বিঘা সরকারি জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন।
সরকারি সম্পত্তি দখলের অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী।
নৌবাহিনী কর্মকর্তাকে মারধোরের ঘটনায় প্রথম দফা রিমান্ড শেষে হাজি সেলিম পুত্র ও বরখাস্ত ওয়ার্ড কমিশনার ইরফান সেলিমসহ দেহরক্ষীকে আদালতে তুলে ফের ৫ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
উভয়পক্ষের শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক জিয়াউর রহমান ইরফান ও জাহিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত ২৫ অক্টোবর রাজধানীর কলাবাগানে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয়।
-আরএম
















