ইসলাম টাইমস ডেস্ক: মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার পর পুরো বিশ্বজুড়ে ফ্রান্সের প্রতিবাদ করছে মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট করা হচ্ছে। বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর বক্তব্য সমর্থন দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ। মুসলিমদের প্রতি তিনি আহ্বান জানিয়েন, পশ্চিমা সমাজে একীভূত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ম্যাখোঁ যা বলেছেন, তা মেনে নিতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা‘র প্রতিবেদনে বলা হয়, সোমবার জার্মান দৈনিক ডেই ওয়েল্ট’কে দেওয়া এক সাক্ষাত্কারে আনওয়ার পারগাশ বলেন, ‘[মুসলিম] ম্যাখোঁ তার বক্তব্যে যা বলেছেন, তা মনোযোগ সহকারে শুনতে হবে। তিনি পশ্চিমে মুসলমানদের বিচ্ছিন্ন করতে চান না এবং তিনি পুরোপুরি ঠিক আছেন।’ম্যাখোঁর বিরুদ্ধে ফ্রান্সে বসবাসরত মুসলিমদের বাদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আনওয়ার পারগাশ।
ম্যাখোঁ তার বক্তব্যে মুসলিমদের ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিযুক্ত করেছিলেন এবং মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিতর্কিত কার্টুন প্রকাশের পক্ষে ছিলেন। এরপর থেকে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং তাদের পণ্য বয়কট করছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ম্যাখোঁর বক্তব্য সমর্থন করলেন।
ইজে
















