“আলেমগণ স্কুলগামী শিশুদের অবশিষ্ট ছুটিকে কুরআন শেখার কাজে লাগিয়ে দিতে পারেন”

এনাম হাসান জুনাইদ ।।

সৎ ও নীতিবান সুনাগরিক গড়ার জন্যে আল্লাহর ভয় আখেরাতের জবাবদিহিতার জাগ্রতশীল অনুভূতির বিকল্প নেই। দু:খজনক হলেও সত্য এই অনুভূতির শিক্ষা কেবল  কুরআন সুন্নাহ তথা ইসলামী জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র মাদরাসাতেই দেয়া হয়। করোনাকালে স্কুল বন্ধ থাকার এই অবসরকে স্কুলগামী শিশুদের মাঝে কুরআন সুন্নাহ তথা ইসলামের মৌলিক শিক্ষা বিস্তারের জন্য অনেক বড় সুযোগ মনে করেন আলেমগণ। ইতিমধ্যে গ্রামেগঞ্জে এর সুফল প্রত্যক্ষ করা গেছে বলেও জানিয়েছেন বাডডা মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মাজেদ।

মাওলানা আবদুল মাজেদ বলেন, গাইবান্ধা রংপুর রাঙ্গামাটিতে করোনাকালে স্কুলগামী বাচ্চাদেরকে মাদরাসামুখী করে অনেক সুফল পাওয়া গেছে। স্কুল বন্ধ থাকায় বাচ্চাদের সময় নষ্ট হচ্ছিল। বাড়িতে মাবাবাও অতিষ্ঠ হয়ে উঠছিলেন। তখন আমাদের পরিচালিত বিভিন্ন মক্তবে স্কুলগামী শিশুদের জন্য জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষার উদ্যোগ নেওয়া হয় । এতে অভিভাবদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।

“স্কুল খোলা হলে হয়ত এসব বাচ্চারা স্কুলে চলে যাবে। তবে কেউ কেউ থেকেও যেতে পারে। থাকুক বা না থাকুক জীবনের সূচনা লগ্নে তারা যদি  সূরা কেরাতগুলোও ঠিক করে নিতে পারে তাহলে এটা সারা জীবনের অর্জন” বলেন মাওলানা আবদুল মাজেদ।

একই পদ্ধতি মফস্কল এলাকায় শহরেও শুরু করা যেতে পারে বলে মনে করে তিনি। আরো যত দিন স্কুল বন্ধ থাকে এই সুযোগে স্কুলগামী শিশুদেরকে কুরআন সহীহশুদ্ধভাবে শিখিয়ে দেওয়া যায়।

জীবনের কচি বয়সে কুরআন সহীহ শুদ্ধভাবে শেখার উপকারিতা বলতে গিয়ে মাওলানা আবদুল মাজেদ বলেন, যদি বাচ্চাদেরকে জীবনের সূচনা লগ্নে কুরআন শুদ্ধভাবে শিখিয়ে দেওয়া হয় তাহলে সারা জীবনের জন্য তাদের সকল ইবাদত শুদ্ধ হয়ে যাবে। সে জীবনভর আল্লাহর কালাম বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারবে। আল্লাহর নামগুলো সে বিশুদ্ধভাবে বলতে পারবে। সর্বোপরি মা-বাবার মৃত্যুর পর তাদের কবরে সে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করে ইসালে সওয়াব করতে পারবে।

আর সর্বনিম্ম যে উপকারিতাগুলো হতে পারে তা হল দ্বীনী প্রতিষ্ঠানের বারান্দা দিয়ে যে বাচ্চারা হেটে যাবে তারা পরবর্তী ইসলাম বিদ্বেষী হবে না। তারা নাস্তিক মুরতাদ হবে না। তারা বিশুদ্ধভাবে সালাম দিতে শিখবে। অশুদ্ধ সালাম তাদের কাছে ভাল লাগবে না। যোগ করেন এই আলেম।

পূর্ববর্তি সংবাদফরাসী পররাষ্ট্রমন্ত্রীকে ড. মোমেনের চিঠি: বাকস্বাধীনতা দায়বদ্ধতার সাথে ব্যবহার করা উচিত
পরবর্তি সংবাদফার্মগেটে দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ