ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে মাদক মামলায় জসিম উদ্দিন নামে এক যুবককে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জসিম উদ্দিন চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আবদুল মান্নানের ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
-আরএম
















