বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমানের ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। খবর আলজাজিরা।

দেশটির রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৩৫ সালে জন্ম নেয়া শেখ খলিফা ৫০ বছর ধরে বাহরাইনের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭০ সালে দেশটির ক্ষমতায় বসেন তিনি।

তার মৃত্যুতে সরকারি শোক ঘোষণা করেছেন আরব দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর শোক পালনে এক সপ্তাহ ধরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এম এস আই 

পূর্ববর্তি সংবাদটাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর
পরবর্তি সংবাদআদৌ কি বাইডেন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করে চলবে?