জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি গোলায় ৪ ভারতীয় সেনাসহ নিহত ৭

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৪ সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত থেকে উত্তর কাশ্মীরের বারামুলায় উরি সেক্টরে পাকিস্তান এবং ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এসময় ভারতীয় এক বিএসএফ সাব-ইনস্পেক্টর এবং দুই সেনা জওয়ান নিহত হয়েছেন। অতর্কিত গোলাগুলিতে ৩ বেসামরিক লোক নিহত হয়েছে।

জম্মু-কাশ্মীরের বারামুল্লাহ জেলার সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সামরিক বাহিনীর গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

বিএসএফের এক কর্মকর্তারা জানিয়েছেন, রাত সাড়ে ১১ টার দিকে বারমুল্লার এলওসিতে নিযুক্ত সাব ইন্সপেক্টর রাকেশ ডোভাল পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় নিহত হন।

এদিকে পুঞ্চ জেলার সাউজিয়ানে গোলাগুলিতে সাতজন নাগরিক আহত হয়েছেন।

শুক্রবার সকালে উরি সেক্টরের গাজি পির এলাকাতে দু’তরফের গুলির লড়াই হয়।

জম্মুর পুঞ্চের সজিয়াঁতেও সংঘর্ষ বিরতি ভেঙে হামলা চালায় পাক বাহিনী। সেখানে জখম হয়েছেন ৭ গ্রামবাসী। ভারতীয় সেনা এবং বিএসএফের তরফে পাক হামলার ‘জবাব’ দেওয়া হয়।

ভারতীয় সেনা সূত্রের খবর, পাল্টা হামলায় বেশ কয়েকজন পাক সেনা ও ‘জঙ্গি’ নিহত হয়েছে। সেনার দাবি, শীতের আগে কাশ্মীর উপত্যকায় ‘জঙ্গিদের অনুপ্রবেশের’ সুযোগ করে দিতেই এই একতরফা হামলা।

পূর্ববর্তি সংবাদভাস্কর্যের পরিবর্তে আল্লাহর নাম অঙ্কিত স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিতে ধুপখোলা মাঠে গণসমাবেশ
পরবর্তি সংবাদবাইডেনের জয় অস্বীকার করে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে পম্পেও