ইসলাম টাইমস ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দিওয়ালি। বাংলায় বলে দিপাবলী। এ দিনে গোটা নেপালজুড়ে পালিত হয় ‘কুকুর তিহার’, যেখানে দেবতা হিসেবে পুজো করা হয় কুকুরকে।
রাস্তার হোক বা পোষা কুকুর এই ৫ দিন সকলকেই দেবতাজ্ঞানে পূজা করেন নেপালবাসীরা।
এই দিনগুলোতে কুকুরদের ফুলের মালায় সাজিয়ে তোলা হয়৷ তাদের সামনে প্রদীপও জ্বালানো হয়।

এমনকি কুকুরদের এই সময় টিকা দেওয়া হয়। রাস্তার কুকুরদের ধরে ধরে টিকা দেওয়া হয়।
এই কুকুর তেহারের দ্বিতীয় দিন নেপালিরা নিজ নিজ কুকুর নিয়ে বাইরে বের হয়। কুকুরের মাথায় লাল রঙের সিঁদুর পরায়। গলায় ফুলের মালা দেয়।

হিন্দুদের ধর্মীয় বিশ্বাস হলো, কুকুর হচ্ছে মৃত্যুর দেবতা জমরাজের বিশেষ বন্ধু ও সংবাদবাহক। এ বিশেষ দিনে কুকুরের খাতির-যত্ন করলে যমরাজ খুশি হয়। কুকুরকে খুশি করে তারা তাদের যমরাজের সন্তুষ্টি অর্জন করতে চায়।
সূত্র: ডি ডব্লিউ, হিমালয়ান টাইমস
এম এস আই
















