আল-আকসায় প্রবেশে ৬ মাসের ইসরাইলি নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনি আলেম ইসাম উমাইরা

ফিলিস্তিনি আলেম ইসাম উমাইরা। ছবি: মিল্লাত টাইমস।

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের ধৃষ্টতায় নিন্দা জানানোর কারণে ফিলিস্তিনি আলেম ইসাম উমাইরার উপর আল আকসায় প্রবেশে ৬ মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে দখলদার ইসরাইল কর্তৃপক্ষ।

ছয় মাসের জন্য ফিলিস্তিনের ধর্মীয় বিশিষ্ট এই আলেমকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারির খবর জানিয়েছে মিল্লাত টাইমস অনলাইন।

আল-কুদসের স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাতে মিল্লাত টাইমস নিশ্চিত করেছে যে, জায়নিস্ট কর্তৃপক্ষ শায়খ ইসাম উমাইরার প্রতি নোটিশ জারি করে তাঁকে আগামী ছয় মাস আল-আকসা মসজিদে ইবাদাত না করা ও এর নিকটে না আসার নির্দেশ দেয়।

খবরে বলা হয়েছে, শায়খ উমাইরাহ এক খুতবায় ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদ করায় তাকে গত সপ্তাহে ইসরাইলি সেনা ছাউনিতে ডেকে পাঠানো হয়।

উল্লেখ্য, শায়খ উমাইরাহ আল-কুদসের একজন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা। ইতিপূর্বে বেশ কয়েকবার জালিম জায়নিস্টদের হাতে গ্রেপ্তার হন। গত জুনেও সন্ত্রাসবাদী ইসরাইলি কর্তৃপক্ষ শায়খ উমাইরাহকে প্রথম কিবলা আল আকসা থেকে দুই সপ্তাহের জন্য অপসারণ করেছিল।

মিল্লাত টাইমস অবলম্বনে  ফয়জুর রহমান

-এনটি

পূর্ববর্তি সংবাদপারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে গুলির অভিযোগ পৌর মেয়রের বিরুদ্ধে
পরবর্তি সংবাদদেশের আকাশে দেখা গেছে রবিউস সানি মাসের চাঁদ