পুতিন বললেন, ‘আজারবাইজানকে সমর্থন করে তুরস্ক আন্তর্জাতিক আইন লংঘন করেনি’

ইসলাম টাইমস ডেস্ক: নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধের শুরু থেকেই আজারবাইজানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে তুরস্কের পক্ষে সাফাই গেয়েছেন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আজারবাইজানকে সমর্থন দিয়ে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি।

মঙ্গলবার রাশিয়া ২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। মস্কো প্রেসিডেন্ট বলেন, বাকু তাদের ভূখণ্ড পুনরায় দাবি করেছে এবং তাদের অধিকার রয়েছে তুরস্কসহ যে কোনো পরামর্শক পছন্দ করতে।

তিন বলেন, কারাবাখ ইস্যুতে তুরস্কের পদক্ষেপগুলো যে কোনো উপায়ে যোগ্য হতে পারে, তবে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্গনের বিষয়ে অভিযুক্ত নয়।

এদিকে আজারবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে তুরস্কের সংসদ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সেদেশে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে বিদেশে সেনা মোতায়েনের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন ছিল। এ কারণে সংসদে সেনা মোতায়েনের প্রস্তাব উত্থাপন করে এরদোগান সরকার। প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবটি সংসদে পাস হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, নাগোরনো-কারাবাখ সমস্যা নিয়ে তুরস্ক শুরু থেকে মিনস্ক গ্রুপের সদস্য ছিল, তবে কখনোই সহ-সভাপতির মর্যাদা দেয়া হয় নাই।

পুতিন স্বীকার করেন রাশিয়া ও তুরস্ক প্রায়শই ভিন্ন অবস্থানে থাকে, তবে কূটনৈতিক উপায়ে উভয় দেশে সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়।

গত ১০ নভেম্বর রাশিয়ার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করে। চুক্তির অংশ হিসেবে কারাবাখে আগামী ৫ বছর রাশিয়ার সেনা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে। এতে মস্কোর ১৯৬০ সেনা আপার কারাবাখে দায়িত্ব পালন করবে।

ইয়েনি শাফাক

পূর্ববর্তি সংবাদগরু পাচারের দায়ে বিএসএফ কমান্ডারকে গ্রেফতার করেছে ভারতের গোয়েন্দারা
পরবর্তি সংবাদনির্বাচনে পাস হতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানকে চাপ দিয়েছিলেন ট্রাম্প