ওবায়দুল কাদের বললেন, ‘ধর্মনিরপেক্ষতার চেতনার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই’

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এ পার্টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি।  যার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।  যেকোনো অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতার চেতনার বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই।  মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শের প্রশ্নে কোনো আপস নেই।’

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। আমাদের এখনই আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশনা দিয়েছেন। সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটনো যাবে না।’

তিনি বলেন, আমরা দলীয়ভাবে সচেতনতা কার্যক্রম চালাব। আমি আমাদের সাংগঠনিক ইউনিটগুলোকে এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছি। মহানগর-জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ইউনিটগুলো সচেতনতা কার্যক্রম চালাবে।

এস এন

পূর্ববর্তি সংবাদনাটোরে আদালত চত্বরে ধর্ষণের আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে
পরবর্তি সংবাদহিন্দু যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভারতে মুসলিম তরুণীকে পুড়িয়ে হত্যা