সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও মহানবীর সা. সুন্নাহ বাস্তবায়ন করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, শুধু ব্যাক্তি জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও নবী করীম সা.-এর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। আমরা সকল নবী প্রেমিক যদি এক হয়ে থাকতে পারতাম তাহলে কি বাতিল শক্তি আমাদের উপর বিজয়ী হয়ে থাকতো? আমরা ব্যাক্তিগতভাবে সীরাত মানার চেষ্টা করলেও আমরা সম্মিলিতভাবে সীরাত প্রতিষ্ঠার চেষ্টা করছি না।

আজ (২০ নভেম্বর) শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বৃহত্তর উত্তরা জোনের ‘সিরাতুন্নবী সা. মহাফিল ও ওলামা মাশায়েখ সম্মেলনে’ তিনি একথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আব্দুল কাদের বলেন, আমরা যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, শুধু মুখে ভালোবাসা নয়, তাহলে অবশ্যই অবশ্যই মহানবীর সীরাত প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, রাজপথে নামতে হবে।

তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিশ্বনবী সা.-এর আর্দশ ও সুন্নাহকে বাংলার জমিনে বিজয়ী করে খেলাফত আলা মিনহাজুন নব্যুয়াহর আদলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানের উদ্বোধনে জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের সিনিয়র শায়খুল হাদিস ও হাফেজ্জী হুজুর রহ.-এর খলিফা শায়খুল হাদিস মাওলানা শেখ আজিম উদ্দিন বলেন, রাজনীতি বলি সামাজিক বলি, অর্থনীতি বলি, ব্যাক্তি জীবনি বলি, রাষ্ট্রীয় জীবন বলি সর্বক্ষেত্রে রাসূলে কারীম সা. আমাদের কাছে তাঁর আর্দশ রেখে গেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মনসুরুল আলম মনসুর, ডা. রিফাত হােসেন মালিক, মাওলানা আজীজুল হক, মুফতি ওযায়ের আমীন, ড. মাহবুবুর রহমান, মুফতি জহির ইবনে মুসলিম, মাওলানা ইমরান হোসাইন কাসেমী, মাওলানা শরিফুল ইসলাম, সাহাব উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার। পরিচালনা করেছেন দলের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজীজুল হক ও উত্তরা পশ্চিম থানার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া।

এস এন

পূর্ববর্তি সংবাদরাজশাহী ও সিরাজগঞ্জে র‌্যাবের অভিযান, কথিত ৮ ‘জঙ্গি’ আটক
পরবর্তি সংবাদআফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানোর ঘোষণাকে স্বাগত জানাল তালেবান