ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবান আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দুই হাজার মার্কিন সেনা আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
সম্প্রতি ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর নির্দেশ জারির পর তালেবান এ স্বাগত জানাল।
আরো পড়ুন: ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানোর নির্দেশ জারি
এ সিদ্ধান্তকে তালেবান দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনে সহায়ক হিসেবে আখ্যা দিয়েছে।
তালেবানের মুখপাত্র যবীহুল্লাহ আমেরিকার এ ঘোষণার কথা উল্লেখ করে বলেছেন, ‘যত দ্রুত বিদেশি সৈন্যরা আফগানিস্তান থেকে ফেরত যাবে, ততই দ্রুত এ যুদ্ধের অবসান ঘটবে।’
বিগত ১৯৭৯ সালে সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর থেকে লাখো আফগানবাসী তাদের দেশে বিদেশি দখলদারমুক্ত শান্তিময় পরিবেশের জন্য অপেক্ষা করে আছেন।
মুসলিম বিশ্বসহ প্রতিটি মানবতাবাদী মানুষ আশা করে, যুদ্ধকবলিত এ দেশটিতে আবারো শান্তি ফিরে আসবে।
সূত্র: ডেইলি জং
এম এস আই
















