২৬ দিনের কন্যাসন্তানকে আছড়ে হত্যা করল পাষণ্ড বাবা!

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরে জোরে কান্না করায় রেগে গিয়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মীম নামে ২৬ দিনের এক শিশুকে আছড়ে হত্যা করেছে তার পাষণ্ড বাবা।

কন্যা সন্তান হওয়ায় এর আগেও একবার শিশুটিকে মেরে ফেলতে চেয়েছিল অভিযুক্ত ওই বাবা।

অভিযুক্ত লোকটির নাম কামাল হোসেন (২৮)।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত কামাল হোসেন রূপগঞ্জ উপজেলার মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত কামাল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে  জানা যায়,  দুই বছর আগে রূপগঞ্জ উপজেলার মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে কামাল হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় দক্ষিণপাড়া এলাকার হারুনুর রশিদের মেয়ে খাদিজা বেগমের। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকত কামাল। ২৬ দিন আগে তাদের একটি মেয়ে সন্তান হয়। এ নিয়ে খাদিজার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন কামাল। ঘটনার ১০ দিন আগে মেয়েকে মেরে ফেলার চেষ্টা চালান তিনি কিন্তু ব্যর্থ হন। পরে শনিবার ভোরে ঘুম থেকে উঠে শিশুটি কান্নাকাটি শুরু করলে কোলে তুলে মাটিতে আছাড়া দেয় সে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির মা খাদিজা বেগমের অভিযোগ, তার স্বামী আড়াইহাজার থানাধীন ছনপাড়া এলাকায় একটি হোটেলে চাকরি করেন। তার ছেলে হলে সেখানে এক ব্যক্তির কাছে বিক্রি করার কথা ছিল। তার সেই স্বপ্ন পূরণ না হওয়ায় শিশুটিকে হত্যা করে সে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। শিশুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে বাবাকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

এস এন

পূর্ববর্তি সংবাদরাসূলের দুশমনদের কবর রচনা করতেই হেফাজতে ইসলামের জন্ম: সিলেটে বাবুনগরী
পরবর্তি সংবাদদূষিত শহরের তালিকায় আবারো শীর্ষে ঢাকা