২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩০ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ২৩০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। আরও ৩২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৪৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-আরএম

পূর্ববর্তি সংবাদপরিস্থিতি খারাপ হলে লকডাউন নয়, প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী
পরবর্তি সংবাদতুরস্কের জাহাজে ‘অস্ত্রের খোঁজে’ জার্মানির তল্লাশি, তীব্র প্রতিবাদ আঙ্কারার